যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে চাপা পড়ে গেল তরুণের প্রাণ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

একটি বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়

যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে চাপা পড়ে গেল তরুণের প্রাণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৪ ০৮:২১:২৫ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে দুই বাসের মাঝে চাপা পড়ে গেল তরুণের প্রাণ

প্রতীকী ছবি


রাজধানীর যাত্রাবাড়ী বাস স্ট্যান্ড পেট্রোল পাম্পের সামনে দুটি বাসের মাঝখানে চাপা পড়ে অজ্ঞাতনামা (২৮) এক তরুণের নিহত হয়েছেন। তার পরনে ছিল সাদা কালো প্রিন্টের ফুল হাতা শার্ট ও প্যান্ট।

বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অজ্ঞাতনামা ওই তরুণকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সম্রাট জানান, যাত্রাবাড়ীর গোমতী ফিলিং স্টেশনে ইলিশ কাউন্টারের সামনে ইলিশ পরিবহনের বাস বের হচ্ছিল এবং বিএমএফ পরিবহনের একটি বাস প্রবেশ করছিল। দুই বাসের মাঝখানে চাপা পড়ে যান তিনি। এরপর একটি বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হয়। পরে সেখানে থেকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, “আমরা নিহতের নাম পরিচয় জানতে পারিনি। যাত্রাবাড়ী থানা পুলিশ আমাকে দিয়ে ওই তরুণকে ঢাকা মেডিকেলে পাঠায়।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: