বন্ধ হচ্ছে না মহিলা মেম্বার লিজার বালু বানিজ্য
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

বন্ধ হচ্ছে না মহিলা মেম্বার লিজার বালু বানিজ্য

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৪ ০৭:২৮:১০ পূর্বাহ্ন

বন্ধ হচ্ছে না মহিলা মেম্বার লিজার বালু বানিজ্য

ছবি: নিজস্ব


মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মহিলা মেম্বার লিজা সুলতানা ও তার স্বামী সন্তানের বালু বানিজ্য বন্ধ হচ্ছে না।দীর্ঘদিন ধরেই তারা এ বালু বানিজ্য করে আসলেও এর কোনো প্রতিকার হচ্ছে না।আজ শুক্রবারও (১৮ অক্টোবর) বড়জ্বালা বিজিবি ক্যাম্পের জোয়ানেরা লিজা সুলতানার একটি বালু বোঝাই ট্রাক লরি আটক করে ক্যাম্পে নিয়ে গেছে বলে জানা গেছে।বড়জ্বালা ক্যাম্পের আইসি সুবেদার নাছির জানিয়েছেন বালু বোঝাই লরিটি থানায় জমা দেওয়া হবে।

এলাকার লোকজন জানান, ১নং ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামের ফজলুর রহমান তার স্ত্রী মহিলা মেম্বার  লিজা সুলতানা এবং ছেলে রাফি মিয়া দীর্ঘদিন যাবৎ সীমান্ত ঘেষা ৯০ পিলারের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলণ করে আসছে। তারা এলাকাবাসীর কথায় কর্ণপাত করে না।

সামাজিক প্রভাব ,মহিলা মেম্বারের ক্ষমতা দেখিয়ে রাতের আধারে বালু উত্তোলণ ও পরিবহন অব্যাহত রাখায় এলাকার রাস্তা-ঘাট, নদীর পাড়ের কৃষি জমিগুলো ভাঙনের মুখে পড়েছে।কেউ প্রতিবাদ করলে নানাভাবে অপমান অপদস্ত করে লিজা ও তার লোকজন।এমনকি প্রাণনাশের হুমকিও দেয় বলে জানিয়েছেন স্থাণীয় স্কুল শিক্ষক শামীম পাঠান। 

রাস্তাঘাট নষ্ট হওয়ার ফলে এলাকার ছাত্রছাত্রী,জনসাধারণ চরম দূভোর্গে পড়েছে বলেও তিনি জানান। রাস্তা ঘাট নষ্ট হওয়ার ফলে ধর্মঘর বাজার থেকে কোনো গাড়ী দেবপুর গ্রামে আসতে চায় না। এলাকাবাসী অনেক বলার পরও ক্ষমতার দাপট দেখিয়ে বালু তুলে আসছে। কিছুদিন আগে মহিলা মেম্বারের ছেলে রাফিকে ১নং ওয়ার্ড মেম্বার সোহরাব হোসেন বালু তলতে নিষেধ করলে রড দিয়ে পিটিয়ে জখম করে। ওয়ার্ড মেম্বার থানায় মামলা করেন। মহিলা মেম্বার লিজা তার স্বামী ফজলুর রহমান এবং ছেলে রাফির অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ।মোবাইল ফোন বন্ধ থাকায় লিজা সুলতানার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা