বৃষ্টিতে ভেজার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৯ AM

বৃষ্টিতে ভেজার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ১২:০১:২৩ PM

বৃষ্টিতে ভেজার আগে যে বিষয়গুলি মাথায় রাখবেন

বৃষ্টি


তীব্র তাপদাহে জনজীবন যখন অতিষ্ঠ, অনেক প্রতীক্ষার পর অবশেষে বৃষ্টির দেখা মিললো। অনেকেই এ সময় সখের বশেই বৃষ্টিতে ভিজছেন প্রশান্তির আশায়। তবে বৃষ্টিতে ভেজার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। না হলে শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে।

এক্ষেত্রে কারও মাথাব্যথা, জ্বর-সর্দি কারও আবার হাঁচি-কাশিসহ নানা সমস্যা দেখা দিতে পারে। তাই শারীরিক সুস্থতা নিশ্চিত করতে বৃষ্টিতে ভেজার পর কয়েকটি কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন করণীয়-

>দীর্ঘদিন পরে হওয়া প্রথম বৃষ্টিতে ভিজবেন না। প্রথম বৃষ্টির বাতাসে নানা দূষণ ধুয়ে যায়। এ কারণে তখন বৃষ্টিতে ভিজলে জীবাণু শরীরে এসে সংক্রমণ ঘটাতে পারে। তাই বছরের প্রথম বৃষ্টি এড়িয়ে যাবেন।

>বৃষ্টিতে ভেজার পর পরিষ্কার পানি দিয়ে আবার গোসল করুন। তাহলে জীবাণু ও সংক্রমণ থেকে রেহাই মিলবে। একই সঙ্গে শরীরও ঠান্ডা হবে।

>বৃষ্টিতে ভেজার পর প্রথমে কাপড় ত্যাগ করুন। ভেজা কাপড় দীর্ঘক্ষণ পড়ে থাকলে নিউমোনিয়া হওয়ার ঝুঁকিও বেড়ে যায়। বিশেষ করে আপনার মোজা ও অন্তর্বাসও খুলে ফেলুন দ্রুত। এরপর পরিষ্কার পোশাক পরুন।

>যত দ্রুত সম্ভব বৃষ্টিতে ভেজার পর পা ধুয়ে নিন। বৃষ্টির পানির সঙ্গে মিশে থাকা রাস্তার সব নোংরা জীবাণু পায়ে লেগে থাকতে পারে।

>অ্যান্টিসেপটিক সাবান ব্যবহার করুন বৃষ্টিতে ভিজে যাওয়ার পরে। যে কোনো সংক্রমণ ধ্বংস করতে অ্যান্টিসেপটিক সাবান কার্যকরী।

>বৃষ্টিতে ভেজার পর চুল ভেজা থাকলে মাথা ব্যথা হতে পারে। তাই দ্রুত ব্লো ড্রায়ার ব্যবহার করে চুল শুকিয়ে নিন।

>ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করুন গোসলে পর। বৃষ্টিতে ভিজলে ত্বক খুব শুষ্ক হয়ে যায়। এর ফলে শুষ্ক ত্বকে চুলকানি হতে পারে। তাই বডি অয়েল বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

সূত্র: বোল্ডস্কাই

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী