ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, নতুন ধরণ ‘ডেন-২’
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

মৃত্যু আড়াইশ ছুঁই ছুঁই, আক্রান্ত ৫০ হাজার

ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, নতুন ধরণ ‘ডেন-২’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/১০/২০২৪ ১০:৫১:৩৪ পূর্বাহ্ন

ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, নতুন ধরণ ‘ডেন-২’

ছবি:সংগৃহীত


এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ রূপ নিচ্ছে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৪৭ জনে। অক্টোবরের ২০ দিনেই মারা গেছেন ৮৪ জন। একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১২৯৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ হাজার ৮৮০ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়।এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১২৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪৬৮ জন রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ২৮২ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, বরিশাল বিভাগে ৮৩ জন, খুলনা বিভাগে ১৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৩৮ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, রংপুর বিভাগে ৩৬ জন, সিলেট বিভাগে ৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৯ হাজার ৮৮০ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ২৪৭ জনের মধ্যে ৪৭ শতাংশ পুরুষ এবং ৫৩ শতাংশ নারী।এদিকে, প্রতিবছর শীত আসার আগেই কমতে থাকে ডেঙ্গুর প্রাদুর্ভাব। কিন্তু এবার নভেম্বর, ডিসেম্বরেও ডেঙ্গু বাড়ার আশঙ্কা কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশারের। একইসঙ্গে রাজধানীতে এডিস মশা বিস্তারের সূচক বেশি হওয়ায় এলাকা চিহ্নিত করে ফগিং করার পরামর্শ দিয়েছেন তিনি।

আরেক কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

এবার ডেঙ্গুর নতুন ধরণ :

এবার ডেঙ্গুর নতুন ধরণ শনাক্ত হয়েছে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে ডেঙ্গু রোগীদের এবার ৮৮ ভাগই ‘ডেন-২’ ধরনে আক্রান্ত হচ্ছে বলে গবেষণায় তথ্য মিলেছে।এসপেরিয়া হেলথ রিসার্চ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চলমান এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছে আইসিডিডিআরবি, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগ। এবার ২০০ রোগীর ওপর এ পর্যন্ত জরিপ গবেষণা চালানো হয়েছে।

যৌথ গবেষণায় দেখা যায়, চট্টগ্রামে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত ৮৮ ভাগ রোগীর মধ্যেই পাওয়া গেছে ডেন-২ ধরন। ১১ ভাগ রোগীর মধ্যে পাওয়া গেছে ডেন-৩ ধরন। গবেষকরা ধারণা করছেন, পর্যটক ও রোহিংগা অনুপ্রবেশকারীদের মাধ্যমে এই বিপজ্জনক ধরনটি দেশে অনুপ্রবেশ করেছে। এই ধরন ডেঙ্গুর তীব্রতা ও মৃত্যুহার বাড়িয়ে দেয়। জিনোম সিকুয়েন্সগুলো জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভা-ার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি)-তে গৃহিত হয়েছে। এছাড়াও দুইটি গবেষণাপত্র ইতিমধ্যে ইউরোপিয়ান জার্নাল অফ মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি এবং আমেরিকান জার্নাল অফ ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনে গৃহিত হয়েছে।উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: