সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৪ ০২:৪৪:২০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক


সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি এম এ খান সেতুর টোল আদায় বন্ধের দাবিতে আগামী ২৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ গণপরিবহন মালিক-শ্রমিক পরিষদ।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।

এ সময় নেতারা হুঁশিয়ারি দেন, টোল আদায় দ্রুত বন্ধ করা না হলে সুনামগঞ্জসহ পুরো সিলেট বিভাগজুড়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।

পরিবহন নেতারা জানান, লামাকাজি এম এ খান সেতুতে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। যদিও সেতুটি নির্মাণে ব্যয় হয়েছিল মাত্র সাড়ে ৭ কোটি টাকা। এত বছর ধরে হাজার কোটি টাকার বেশি টোল আদায় করা হলেও এখনো পরিবহন শ্রমিকরা এই বোঝা থেকে মুক্তি পাচ্ছে না। প্রতি বছর টোল আদায়ের হারও বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

সভায় উপস্থিত জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবির এবং সাধারণ সম্পাদক নুরুল হক সভায় বক্তব্য দেন। এছাড়া সিলেটের শ্রমিক নেতা রনজিত দত্ত, অশোক বিজয় দেব, সুনামগঞ্জ লেগুনা শ্রমিক সভাপতি মছন মিয়া, সিএনজি সমিতির নেতা সুন্দর আলী ও সাজিদুর রহমান, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সামাদ এবং মালিক সমিতির নেতা মুকুল মিয়া বক্তব্য দেন।

এই ধর্মঘটের কারণে ২৩ অক্টোবর থেকে সুনামগঞ্জ-সিলেট সড়কে গণপরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন