নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন কয়ছর
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন কয়ছর

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৪ ০৭:৫২:১২ পূর্বাহ্ন

নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন কয়ছর

ছবি: নিজস্ব


দীর্ঘ এক যুগ পর দেশে ফিরে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ।

সোমবার (২১ অক্টোবর) শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্হায়ীকমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বার্মিংহাম ওয়েস্ট মিডল্যান্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, রোববার সকালে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৭ নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে দেশে ফিরেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কয়ছর এম আহমেদ। এদিকে, বিএনপির ওই নেতার আগমনে আরও ৩৫ নেতাকর্মী যুক্তরাজ্য থেকে ঢাকায় এসে অবস্থান করছেন। সবাইকে সঙ্গে নিয়ে আকাশ পথে আগামীকাল মঙ্গলবার সিলেটে আসবেন কয়ছর এম আহমেদ। পরে জগন্নাথপুরে আয়োজিত গণসংবর্ধনায় যোগ দিবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: