বুধবার ১২ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস থাকবে না
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বুধবার ১২ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস থাকবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/১০/২০২৪ ০৮:৩৬:১৯ পূর্বাহ্ন

বুধবার ১২ ঘণ্টা যেসব এলাকায় গ্যাস থাকবে না

ছবি:সংগৃহীত


গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামীকাল বুধবার নরসিংদী এবং এর আশপাশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

তিতাসের বার্তায় বলা হয়, বুধবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা নরসিংদীর চিনিশপুর, আবেদ টেক্সটাইল ঘোড়াদিয়া, নরসিংদী, থার্মেক্স গ্রুপ, বৈশাখ স্পিনিং, কারার চর, শিবপুর, নরসিংদী এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, এ ছাড়া ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: