সুনামগঞ্জে কর্মবিরতি স্থগিত, যানবাহন চলাচল স্বাভাবিক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে কর্মবিরতি স্থগিত, যানবাহন চলাচল স্বাভাবিক

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ২৩/১০/২০২৪ ০৬:৩২:১৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জে কর্মবিরতি স্থগিত, যানবাহন চলাচল স্বাভাবিক

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ-সিলেট সড়কের এম.এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করা হয়েছে। এতে সারাদেশের সাথে সুনামগঞ্জের যান চলাচল স্বাভাবিক হয়েছে।

আজ বুধবার (২৩ অক্টোবর) বিকালে কর্মসূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস- মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া।

জানা যায়, সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী নামকস্থানে  এম.এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জে সকল যানবাহন বন্ধ রেখে আজ বুধবার সকাল ৬ টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে করে অচল হয়ে পড়ে জেলা শহরের যোগাযোগ ব্যবস্থা। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।

পরে বিষয়টি নিয়ে সুনামগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে আজ দুপুর ৩ টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সভা করেন। ওই সভায় আগামী ১ মাসের মধ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি মেনে নেওয়া হবে জানালে পরিবহণ মালিক ও শ্রমিকরা তাদের কর্মসূচি স্থগিত করেন। এদিকে কর্মসূচি স্থগিতের সাথে সাথে জেলা থেকে দূর পাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে।

সুনামগঞ্জ বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, লামাকাজীর এম.এ খান সেতুটি আর টেন্ডারের আওতায় নিয়ে আসা হবে না বলে আমাদের আস্থত করেছেন সিলেট বিভাগীয় কমিশনার। একই সাথে ১ মাসের মধ্যে আমাদের দাবি মেনে নেওয়া হবে বলে জানালে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করি। এখন সারাদেশের সাথে সুনামগঞ্জেরও যানচলাচল স্বাভাবিক হয়েছে। 

উল্লেখ্য, সুনামগঞ্জ থেকে সিলেট যাওয়ার পথে লামাকাজী নামকস্থানে এডমিরাল এম.এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায়ের পর ছাত্র-জনতার দাবির মুখে ৫ আগস্টের সরকার পতনের পরে টোল আদায় বন্ধ হয়। আওয়ামীলীগ সরকার পতনের কিছুদিন টোল আদায় বন্ধ থাকার পর সম্প্রতি আবারও টোল আদায় চালু হওয়ায় সিলেট বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবগত করা হয়। কিন্তু পরবর্তীতে পরও কোনো সুরাহা না হওয়ায় সুনামগঞ্জের সারা জেলার কর্মবিরতির ডাক দিয়েছিলেন নেতৃত্ববৃন্দ।

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন