চট্টগ্রামে টায়ার ফ্যাক্টরিতে ভ য়াবহ আ গু ন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে টায়ার ফ্যাক্টরিতে ভ য়াবহ আ গু ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ১১:০২:৩৪ পূর্বাহ্ন

চট্টগ্রামে টায়ার ফ্যাক্টরিতে ভ য়াবহ আ গু ন

প্রতীকী ছবি


চট্টগ্রামের পাহাড়তলীতে একটি টায়ার কারখানায় আগুন লেগেছে।আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে পাহাড়তলীর নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় ওই কারখানায় এ আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুমের এক অপারেটর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার ৯টা ২৫ মিনিটে খবর পেয়েছি। আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: