তাহিরপুর সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হ ত্যা র অভিযোগ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

তাহিরপুর সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হ ত্যা র অভিযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৭:০৪:২৬ পূর্বাহ্ন

তাহিরপুর সীমান্তে বাংলাদেশিকে পিটিয়ে হ ত্যা র অভিযোগ

প্রতীকী ছবি


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা সীমান্তে শেখ ফরিদ (৩৮) নামে বাংলাদেশি এক যুবককে ভারতের স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার আন্তর্জাতিক সীমানা পিলার ১২০৩ লাউড়েরগড় সীমান্তের সামনে ভারতের নলিকাটা থানার গুমাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

শেখ ফরিদ উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের বাসিন্দা মগবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা ভয়ে মুখ না খুললেও লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের ঘটনার খবর জানতে পেরেছি। তবে এখন কেউ আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ আসলে বিএসএফ'র সাথে কথা বলে এবিষয়ে উদ্যোগ নেব।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের আধারে কোন এক সময় বিজিবির চোখ ফাঁকি দিয়ে বারকী নৌকা যোগে পাথর আনতে লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির দায়িত্বপূর্ণ এলাকার যাদুকাটা নদী ভারতের গুমাঘাট এলাকায় যায় শেখ ফরিদসহ কয়েকজন। এ সময় তাদের দেখতে পেয়ে ভারতীয় নাগরিকরা ধাওয়া করলে শেখ ফরিদকে আটক করে। এবং তার সাথে থাকা অন্য পাথর শ্রমিকরা নদীতে ঝাপিয়ে সাঁতার কেটে বাংলাদেশে চলে আসে। পরে গুমাঘাট এলাকার স্থানীয় নাগরিকরা আটককৃত বাংলাদেশী যুবক শেখ ফরিদকে এলোপাতাড়ি পিঠিয়ে ও কুপিয়ে হত্যা করে ১২০৩ যাদুকাটা নদীর ভারতের অংশ বিএসএফ এর ক্যাম্পের উত্তরে ফেলে রাখে।

এ খবর আজ সন্ধ্যার পূর্বে লাউড়েরগড় এলাকায় ছড়িয়ে পড়লে শেখ ফরিদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মা বাবা ও আত্নীয়স্বজন কান্নায় ভেঙে পড়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন