রাজশাহীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বি ক্ষো ভ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

রাজশাহীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/১০/২০২৪ ০৯:১২:৫২ পূর্বাহ্ন

রাজশাহীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বি ক্ষো ভ

ছবি : সংগৃহীত


রাজশাহীর সরকারি হাজী মুহম্মদ মহসীন স্কুলের ইংরেজি বিভাগের এক শিক্ষককে মারধরে ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে এক ব্যক্তি স্কুলের ভেতরে ঢুকতে দেয়াল টপকানোর চেষ্টা করছিলেন। এ সময় ইংরেজি বিভাগের শিক্ষক মামুনুর রহমান রানা বাধা দেন এবং মূল গেট দিয়ে ভেতরে আসতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ওই ব্যক্তি আরও দুজনকে সঙ্গে করে এনে শিক্ষক রানাকে মারধর করে পালিয়ে যায়।

শিক্ষককে মারধরের খবর স্কুলে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা ফায়ার ব্রিগেডের সামনের সড়ক অবরোধ করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ এসে দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

নগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন জানান, যারা শিক্ষকের ওপর হামলা চালিয়েছে, তাদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। শিগগিরই দোষীদের গ্রেপ্তার করা হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ: