চাঁদপুর-শরিয়তপুর নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

চাঁদপুর-শরিয়তপুর নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ১১:৪১:০০ পূর্বাহ্ন

চাঁদপুর-শরিয়তপুর নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক

ছবি : সংগৃহীত


চাঁদপুর থেকে শরিয়তপুর নৌ রুটের ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আজ শুক্রবার সকালে এ তথ্য জানান বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিণা ফেরিঘাটের এজিএম (বাণিজ্য) ফয়সাল আলম চৌধুরী।

ফয়সাল আলম চৌধুরী বলেন, ‘ঘূর্ণিঝড় দানার প্রভাব না পড়ায় আমরা ফেরি বন্ধ রাখিনি। তবে গাড়ি সংকট। তাই আমাদের মোট ৬টি কে-টাইপ ফেরি চলাচল করলেও ৩টা করে রোস্টার করে ফেরি ছাড়ছি। অর্থাৎ আজ ৩টা চলবে এবং পরের দিন বাকি ৩টা চলবে।’

ফয়সাল আলম চৌধুরী আরও বলেন, গাড়ি হলেই ফেরি ছেড়ে দেওয়া হচ্ছে। তবে নির্দিষ্টসংখ্যক গাড়ির জন্য হয়তো কিছুটা সময় যাত্রী পারাপারে বিলম্ব হয়। তবে এখানে ফেরি কর্তৃপক্ষের কোনো দায় নেই এটা যাত্রীদের বুঝে নিতে হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ: