রাজনগরে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

রাজনগরে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১০/২০২৪ ১১:০৪:৩৩ পূর্বাহ্ন

রাজনগরে জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের রাজনগর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) দিনব্যাপি সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য, সাবেক জেলা আমীর মু আব্দুল মান্নান।

উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মিছবাহ উল হাসানের সঞ্চালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, জেলা নায়েবে আমীর মাওলানা মু আব্দুর রহমান, জেলা সেক্রেটারী মু ইয়ামির আলী।

পবিত্র কালামে পাক থেকে দারস পেশ করেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা হারুনুর রশিদ তালুকদার। সভায় শিক্ষা শিবিরে উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / রহমান