ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নি হ ত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/১০/২০২৪ ০৩:২১:১০ পূর্বাহ্ন

ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নি হ ত

ছবি: সংগৃহীত


নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুরে ইটাখোলা থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাক চাপা দেয়। এতে সিএনজিটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। আর ঘটনাস্থলেই সিএনজির চালকসহ ৬ জন যাত্রী মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা গেছে। এদের মধ্যে সিএনজি চালক, একজন নারীসহ ও  বাকি ৪ জন পুরুষ। তাদের পরিচয় উদ্ধারেও কাজ করা হচ্ছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: