ছবি: নিজস্ব
মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শনিবার (২৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় গ্রামতলা জামেয়া ইসলামিয়া মাদরাসা হলরুমে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ার্ড দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।
জামায়াতের উপজেলা আমীর এমাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ আল মাহফুজ সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলী।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আমীর এমাদুল ইসলাম। দারসুল কুরআন বিষয়ক আলোচনা রাখেন জামায়াতে ইসলামীর সিলেট মহানগরী মজলিশে শূরা সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় কর্মীদের মানোন্নয়ন ও সাংগঠনিক বিষয়াদি নিয়ে বক্তব্য দেন, জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা ইসলাম উদ্দিন, জেলা নায়েবে আমীর আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর ফয়ছল আহমদ এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দ্বায়িশীলগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলী বলেন “প্রত্যেক দায়িত্বশীলকে নিজেদেরকে যোগ্যতার বিকাশ সাধন করে মানসম্পন্ন দায়িত্ব পালন নিশ্চিত করার মধ্য দিয়ে দুনিয়ার পরিবর্তন সাধন করার যোগ্যতা অর্জন করতে হবে। একইসাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদের যাবতীয় কর্মতৎপরতা ও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বড়লেখা উপজেলার প্রত্যেক এলাকায় ইউনিট প্রতিষ্ঠা করতে হবে। মানব সেবার কাজ তৃণমূলে ছড়িয়ে দিতে হবে।”
জৈন্তাবার্তা / মনোয়ার




