জগন্নাথপুরে বিএনপি-পুলিশের ধস্তাধস্তি
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৬ PM

জগন্নাথপুরে বিএনপি-পুলিশের ধস্তাধস্তি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৯/২০২৩ ০৪:৪১:১৭ AM

জগন্নাথপুরে বিএনপি-পুলিশের ধস্তাধস্তি

নিজস্ব প্রতিনিধি


সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শোভাযাত্রা চলাকালে দলীয় নেতাকর্মীর সাথে পুলিশের ধস্তাধস্তি হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) বেলা ১২ টায় জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌরশহরের মাদ্রাসা পয়েন্ট থেকে থেকে শোভাযাত্রা বের করে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে জগন্নাথপুর- রানীগঞ্জ- ঢাকা আঞ্চলিক মহাসড়কস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের দিকে যাওয়ার পথে পৌর পয়েন্টে বাধা দেয় পুলিশ। সেখানে পুলিশের বাধা উপেক্ষা করেই মিছিলটি বিএনপির দলীয় অফিসে যায়। অফিসের সামনে নেতাকর্মীরা দাঁড়িয়ে শ্লোগান দিতে থাকলে সেখানেও বাধা দেয় পুলিশ। বাধা উপক্ষো করে তারা সড়কে শ্লোগান দিতে থাকলে ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় পুলিশ। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পুলিশ দেখে নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই জিন্নাতুল ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে মহাসড়কে প্রতিবন্ধকতা তৈরী করে পথসভা করলে তাদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য আমরা বলি। কিন্তু এতেও তারা কর্ণপাত না করে আমাদের উস্কানি দেয়, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এম.এইচ.এ



শীর্ষ সংবাদ: