লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটি বাতিলের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটি বাতিলের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ০৬:১৪:৪১ পূর্বাহ্ন

লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটি বাতিলের দাবিতে ছাত্র-জনতার মানববন্ধন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটি বাতিলের দাবিতে ছাত্র-জনতা মানববন্ধন কর্মসুচি পালন করেছেন।

রবিবার দুপুরে লাউয়াছড়া প্রবেশ সম্মুখে এ মানববন্ধন হয়। এ সময় পর্যটকদের প্রবেশ টিকেটের মূল্য কমানো, আয়-ব্যয়ের হিসাব দেয়াসহ বিভিন্ন দাবি জানান ছাত্র-জনতা।

মানববন্ধনে বক্তারা বলেন, কমলগঞ্জ-শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ দীর্ঘ ১৭ বছর ধরে তার দুই ভাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুলকে লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে রেখে লুটপাট করেছেন।

আওয়ামী লীগের আমল থেকে এই পর্যন্ত লাউয়াছড়ার আয়ের টাকার কোন হিসেব দেওয়া হয়নি। অচিরেই এই সহ-ব্যবস্থাপনা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান। আগামী ৭ কর্ম দিবসের মধ্যে এ কমিটি বাতিলসহ হিসাব বিবরণী সাধারণ মানুষের সম্মুখে তুলে না ধরলে আরও কঠোর আন্দোলন করবে ছাত্র-জনতা।

কমলগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, ব্যবসায়ী আরমান হোসেন দুলন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমেদ জুলি, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক তাহমুদুল হক রাফাত, সদস্য সচিব সুজেদ আলী, লাউয়াছড়া ইকো ট্যুর গাইড মো: আহাদ মিয়া, অজানা আহমেদ কামরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জের ছাত্র সমন্বয়ক মো. মিলাদ আলী প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান