সুনামগঞ্জে যান্ত্রিকীকরণে কৃষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে যান্ত্রিকীকরণে কৃষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৪ ০৬:৩৯:২৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে যান্ত্রিকীকরণে কৃষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জে সমলয় চাষভূক্ত কৃষকদের ৫ দিনব্যাপী যন্ত্র উপযোগী ধানের চারা উৎপাদন কৌশল বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) মিলনায়তনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদফরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যম্যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মনিটরিং এন্ড এভুলেশন অফিসার আফসার আহমেদ, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের মনিটরিং এণ্ড এভুলেশন অফিসার তাপস কৃমার তালুকদার, বাসস’র সুনামগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ শাহজাহান চৌধুরীসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

৫দিন ব্যাপী এ প্রশিক্ষণে সিলেট বিভাগের চার জেলার ২৫ কৃষককে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদফরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যম্যে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের মনিটরিং এণ্ড এভুলেশন অফিসার আফসার আহমেদ, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফররের মনিটরিং এন্ড এভুলেশন অফিসার আফসার তাপস কৃমার তালুকদার।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানান, সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওই ২৫ জন কৃষককে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যম্যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অধীনে কৃষি উদ্যোক্তা হিসেবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন