সংগৃহীত ছবি
জগন্নাথপুরে গত দুই দিনে পাগলা শিয়াল-কুকুরের কামড়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের চার গ্রামের শিশু-নারীসহ অন্তত ২৩ জন আহত হয়েছেন।
আহতরা জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের টিয়ারগাঁও, দোস্তপুর, কুবাজপুর ও আছিমপুর গ্রামের বাসিন্দা। তারা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত পর্যন্ত শিশু, নারী, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের ২৩ জন মানুষ চিকিৎসা নেন। শনিবার সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত পর্যন্ত তাদের কয়েকজনকে আবারও চিকিৎসা দেওয়া হয়।
কুকুরের কামড়ে আহত কুবাজপুর গ্রামের তারেক মিয়া বলেন, বাড়ি থেকে বের হয়ে বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলাম। হঠাৎ একটি কুকুর এসে বাম পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। এতে পায়ের মাংস ছিঁড়ে যায়।'
যোগাযোগ করা হলে জগন্নাথপর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মধুসুদন ধর দৈনিক জৈন্তা বার্তাকে বলেন, 'সবাইকে ইনজেকশন দেওয়া হয়েছে। কাউকে ভর্তি করা হয়নি। প্রথম ডোজের ৩ দিন পর দ্বিতীয় ডোজ, ৭ দিন পর তৃতীয় ডোজ ইনজেকশন নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পরামর্শ দেওয়া হয়েছে।
এম.এইচ.এ




