কুলাউড়ায় নি ষি দ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সামাদ গ্রে ফ তা র
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

কুলাউড়ায় নি ষি দ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সামাদ গ্রে ফ তা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৪ ০৫:৩১:৫৫ পূর্বাহ্ন

কুলাউড়ায় নি ষি দ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা সামাদ গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের অভিযানে সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আব্দুস সামাদকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) মধ্যরাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সম্মান গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সামাদ ওই গ্রামের মৃত নূর মিয়ার ছেলে।

কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, গ্রেপ্তারকৃত সামাদ সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার