দোয়ারাবাজারে মইনউদ্দিন হ ত্য মামলায় ৪জন জেল হাজতে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে মইনউদ্দিন হ ত্য মামলায় ৪জন জেল হাজতে

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ১০:৩৯:৪৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে মইনউদ্দিন হ ত্য মামলায় ৪জন জেল হাজতে

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে  মইন উদ্দিন হত্যা মামলায় ৪ জনকে আটকপূর্বক  কারাগারে  প্রেরণ করেছে আদালত। সোমবার (২৮ অক্টোবর) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করেন।

আটককৃতরা হলেন,ছাতকের ইসলামপুর ইউনিয়নের শফিকুল ইসলামের পুত্র  মোঃ দ্বীন ইসলাম (৩৮), দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের উকিল আলী'র পুত্র মোঃ আলিম উদ্দিন (৪০),নাছিমপুর গ্রামের কলমদর আলী'র পুত্র হেলাল আহমদ (৩৫).দৌলতপুর গ্রামের মৃত মিয়াজান আলী'র পুত্র জালাল উদ্দিন (৪৫)।

এর আগে, চলতি বছরের গত ২৮ এপ্রিল (রবিবার) রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাঁও গ্রামের মৃত আব্দুল মোতালিব'র পুত্র মইনউদ্দিন (৫৫)

কয়েকজন ব্যক্তির মোবাইল কলের তাগিদে রাত ১২ টার দিকে পাশবর্তী নাছিমপুর এলাকায় যায়। ওইরাতে বাড়িতে না আসায় পরিবারের  লোকজন মইন উদ্দিন আহমেদের মোবাইলে যোগাযোগ করলে ফোন বন্ধ দেখায়। 

এর দু'দিন পর মঙ্গলবার (৩০ এপ্রিল)  সকালে চেলানদী হতে  মইনউদ্দিনের মৃত দেহ উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ। 

 উদ্ধারকৃত লাশ  সুনামগঞ্জে ময়না তদন্তের পর  দাফন করা হলেও মৃত্যুর কারন জানা যায়নি। এই ঘটনার পরের দিন কয়েকজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহত মইনউদ্দিন'র ভাই নাছির উদ্দীন (৩৫)। 

এতে দীর্ঘ আইনী লড়াইয়ের পর সোমবার (২৮ অক্টোবর) ওই মামলায় অভিযুক্তরা সুনামগঞ্জ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।  আদালত জামিন নামঞ্জুর  করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন