মৌলভীবাজারে সরকারী আইন কর্মকর্তাদের যোগদান
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

মৌলভীবাজারে সরকারী আইন কর্মকর্তাদের যোগদান

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ১১:৩১:৩২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে সরকারী আইন কর্মকর্তাদের যোগদান

ছবি: নিজস্ব


দেশের অন্তর্বর্তী কালীন সরকারের নুতন করে সরকারী আইনজীবী নিয়োগ দানের পর যোগদান করলেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের ৪২ জন সরকারী আইন কর্মকর্তা। সোমবার (২৮ অক্টোবর) মৌলভীবাজারের জেলা প্রশাসক অফিসে যোগদান করলেন মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের ৪২ জন সরকারী আইন কর্মকর্তা।

মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো: ইসরাইল হোসেন এসময় নতুন নিয়োগপ্রাপ্ত সরকারী আইন কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসক হল রুমে এক মতবিনিময় সভার আয়োজন করেন

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট এবং সভা সঞ্চালনের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদ।

উক্ত সভায় সরকারী আইন কর্মকর্তাসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল সদস্য অংশগ্রহন করেন। সভায় আনুষ্টানিকভাবে মৌলভীবাজার জেলার সদ্য নিয়োগপ্রাপ্ত ৪২ জন সরকারী আইন কর্মকর্তা যোগদান করেন।

বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সৈরাচার সরকারের পতনের পর বিগত সরকারের আমলে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তাদের অপসারন করে নতুন করে দেশের সকল আদালতে সরকারী আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মৌলভীবাজারে এড. আব্দুল মতিন চৌধুরী কে পাবলিক প্রসিকিউটর এবং এড. মামুনুর রশিদকে সরকারী কৌশলী করে মোট ৪২ জনকে এ নিয়োগ প্রদান করা হয়। সভায় জেলা প্রশাসক মহোদয় সকল আইনজীবীদের মতামত গ্রহন করেন এবং সরকারী মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং রাষ্ট্রের স্বার্থে কাজ করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

জৈন্তাবার্তা / সুলতানা