সুনামগঞ্জে কনস্টেবল নিয়োগ : প্রথম দিনে উত্তীর্ণ ১১৪৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

সুনামগঞ্জে কনস্টেবল নিয়োগ : প্রথম দিনে উত্তীর্ণ ১১৪৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/১০/২০২৪ ০৮:০৮:১৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে কনস্টেবল নিয়োগ : প্রথম দিনে উত্তীর্ণ ১১৪৩

প্রতীকী ছবি


সুনামগঞ্জে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টায় জেলা পুলিশ লাইন্স মাঠে প্রথম দিনের পরীক্ষার কার্যক্রম শুরু হয়। যেখানে মোট দুই হাজার ১৪ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পুরুষ প্রার্থী এক হাজার ৭৪৮ জন এবং নারী প্রার্থী ২৬৬ জন। 

প্রথম দিনে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের পর মোট এক হাজার ১৪৩ জন প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে পুরুষ প্রার্থী এক হাজার ৯০ জন এবং নারী প্রার্থী ৫৩ জন।

নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফম আনোয়ার হোসেন খান। তিনি প্রথম দিনের কার্যক্রমের সুষ্ঠুভাবে পরিচালনা নিশ্চিত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রণজয় চন্দ্র মল্লিক, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) মো. নাসিম উদ্দিন, সুনামগঞ্জ সিভিল সার্জন মনোনীত দুইজন ডাক্তার এবং পুলিশ হেডকোয়ার্টার্স থেকে মনোনীত অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

প্রথম দিনের কার্যক্রম শেষে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান প্রথম দিনের কার্যক্রমে উত্তীর্ণ প্রার্থীদের বুধবার সকাল ৮টায় মাঠ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।


জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন