ছদ্মবেশে আসামিকে আটক করেছে পুলিশ। ছবি: জৈন্তা বার্তা
সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ বছরের সাজাপ্রাপ্ত ধর্ষন মামলার পলাতক আসামীকে ছদ্মবেশে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামী জামাল মিয়া (৪৫)। তিনি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নারায়নপুর গ্রামের আশিব মিয়ার ছেলে।
জানা যায়, গতকাল শনিবার (২ ) সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের দিকনির্দেশনায় এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোবাইল টাকিং এর মাধ্যমে সিআর ৫৮/০৮ নারী ও শিশু নির্যাতন মামলার সাজাপ্রাপ্ত আসামীকে ছদ্মবেশে গ্রেফতার করেন।
রোববার (৩ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত আসামীকে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এস.ডি




