ছাতকে খেলাফত মজলিসের কর্মি সমাবেশ সম্পন্ন।
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

ছাতকে খেলাফত মজলিসের কর্মি সমাবেশ সম্পন্ন।

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৪ ০৮:৫৮:৫৭ পূর্বাহ্ন

ছাতকে খেলাফত মজলিসের কর্মি সমাবেশ সম্পন্ন।

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলা ও পৌর শাখা খেলাফত মজলিসের উদ্যোগে এক কর্মি সমাবেশ সম্পন্ন করা হয়েছে।বৃহস্পতিবার বিকালে শহরের মন্টু বাবুর খেলার মাঠস্থ কর্মি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের নায়েবে আমীর প্রিন্সিপাল মাওলানা শায়েখ মজদুদ্দীন আহমদ। পৌর খেলাফত মজলিসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার ও হাফিজ  মাওলানা  উমায়রুল ইসলাম লস্করের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, সহকারী ইনচার্জ সিলেট জোন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হান্নান, জেলা সভাপতি শায়েখ মাওলানা ইমাম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা আকিক হোসাইন, মাওলানা সদরুল আমিন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সিলেট মহানগর সহ সভাপতি কে এম আব্দুল্লাহ আল মামুন, সিলেট জালালাবাদ থানার সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা যুব মজলিসের সভাপতি ফারুক আহমদ জাবেদ,জেলা শ্রমিক মজলিসের আহবায়ক মাওলানা ফারুক আহমদ, জেলা ছাত্র মজলিসের সভাপতি আব্দুর রহমান।বক্তব্য রাখেন মাওলানা মঈনুল হক,মাওলানা দ্বীন মোহাম্মদ, এনামুল হক আলী, কে এম সালেহ আহমদ, হাফিজ নূরে আলম চৌধুরী, প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হাই, জেলা যুব মজলিসের সহ-সভাপতি মোহাম্মদ মোশাহিদ আলী, জাকির হোসাইন সাঈদ,হাফিজ আজিজুল হক,মাওলানা কাওসার আহমেদ তালুকদার, মাওলানা জুনাইদ আহমেদ, জুবায়ের আহমদ নাবিল, হাফিজ আবুল হোসেন ইনু, তোফায়েল আহমেদ, মাওলানা আজহারুল ইসলাম, বায়জিদ আহমেদ, রশিদ আহমদ, আবু সালেহ, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা আমিরুল হক, হাফিজ সিদ্দিকুর রহমান, শাহ আলম প্রমূখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত। সভার শুরুতে বিভিন্ন ইউনিয়ন হতে  খেলাফত মজলিসের কর্মিরা ব্যানার ফ্যাস্টুন নিয়ে মিছিলে মিছিলে অংশ গ্রহন করেন সভাস্থলে।সভা শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী আজমান।প্রধান অতিথির দোয়া পরিচালনার মাধ্যমে সভা শেষ করা হয়।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন