ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

সাকির আমিন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০২/১১/২০২৪ ০৪:৩০:৩৬ পূর্বাহ্ন

ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকালে উপজেলা চত্বরে পতাকা উত্তোলন শেষে উপজেলা শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি আবু নাছির।

উপজেলা সমবায় কর্মকর্তা কাজী মুহাম্মদ মহসিনের সভাপতিত্বে ও সহকারি পরিদর্শক রজত কান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষি বিদ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রনব লাল দাস,ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন।

অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন, একতা বালি উত্তোলন ও সরবরাহ কারি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার,ব্যবসায়ী মঈন উদ্দিন, গ্রাম কর্মী রবিউল আলম। এসময় সভায় উপস্থিত ছিলেন ছাতক সিমেন্ট কারখানা শ্রমিক কর্মচারী সমবায় সমিতি লিমিটে ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার খান, হিসাব রক্ষক খোরশেদ আলম, ছাতক বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির এডহক কমিটির সভাপতি বাবুল মিয়া প্রমূখ।সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত  করেন সমবায়ী রশিদ আহমদ। গিতা পাঠ করেন রজত কান্তি দাস।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন