শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন পূজা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫১ PM

শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন পূজা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১১/২০২৪ ১১:২০:১৩ AM

শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন পূজা

ছবি : সংগৃহীত


চিত্রনায়ক শাকিব খান ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন। এখন তারা আলাদা পথে হাঁটছেন। তবে এর বাইরে পূজা চেরির সঙ্গেও প্রেমের গুঞ্জন ওঠে শাকিবের। কিছুদিন আগে ঢালি পাড়ায় শোনা যায়, পূজার সঙ্গে প্রেম করছেন শাকিব খান। এক সিনেমায় কাজ করতে গিয়েই নাকি একে অপরের প্রেমে পড়েন তারা।

যদিও সেসময় পূজা জানান, শাকিবের সঙ্গে তার কোনো প্রেম নেই। দুজন এক সিনেমায় কাজ করেছেন বলেই তাদের নিয়ে এই গুঞ্জন ছড়িয়েছে। ফের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা।এই চিত্রনায়িকা বলেন, গুঞ্জন সব সময়ই গুঞ্জনই। কিছুদিন পর আবার দেখা যায় সে সবই মিথ্যা। সত্যতা কখনো আসলে চাপিয়ে রাখা যায় না। যতই আমরা একটা সত্যকে মিথ্যা বলার চেষ্টা করি না কেন সত্য সব সময় সত্যই থেকেই যায়। এক সময় ঠিকই সত্যিটা বেরিয়ে আসে।

তিনি আরও বলেন, গুঞ্জনটা যদি সত্যই হতো তাহলে এতদিনে সেটা বেরিয়ে আসতো। যেহেতু বের হচ্ছে না তাহলে বুঝতে হবে সেটা গুঞ্জনই ছিল। শোবিজে কাজ করতে গেলে এ রকম গুঞ্জন বা কন্ট্রোভার্সি থাকবেই। এটা খুবই স্বাভাবিক।

অনেকেই ধারণা করেন, শাকিবের সঙ্গে ‘গলুই’ সিনেমায় কাজ করতে গিয়ে তার সঙ্গে প্রেম হয় পূজার। সেসময় এমনো শোনা যায়, সেই প্রেমের কারণে নাকি বুবলীর সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে পূজার। যদিও এখন পর্যন্ত এসবের জোরালেো কোনো প্রমাণ পাওয়া যায়নি।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

গেজেট প্রকাশ: জৈন্তাপুরে পৌরসভা গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা