ভারত থেকে ফেরার পথে ‘ওরফে ল্যাংড়া’ জামাল আ ট ক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

ভারত থেকে ফেরার পথে ‘ওরফে ল্যাংড়া’ জামাল আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ১০:০৭:০১ পূর্বাহ্ন

ভারত থেকে ফেরার পথে ‘ওরফে ল্যাংড়া’ জামাল আ ট ক

ছবি : সংগৃহীত


বিনা পাসপোর্টে অবৈধ অনুপ্রবেশের পর ভারত থেকে ফেরার পথে জামাল হোসেন ওরফে ল্যাংড়া জামালকে আটক করেছে বিজিবি। তাহিরপুরের বীরেন্দ্রনগর বিওপির বিজিবির একটি টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকা থেকে রোববার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করে।সোমবার আলামতসহ তাকে তাহিরপুর থানায় সোপর্দ করে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়।মঙ্গলবার ২৮ বিজিবি সুনামগঞ্জের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জামাল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম লামাকাটার আব্দুল হাসেমের ছেলে। পেশাদার মাদক চোরাকারবারি হওয়ার সুবাধে জামাল হোসেন ল্যাংড়া জামাল হিসেবে সীমান্তজুড়ে চোরাকারবারিদের কাছে পরিচিত।

আটকের সময় জামালের হেফাজত থেকে একটি ১০০ সিসি প্লাটিনা মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনসেট (দুটি সিমসহ) জব্দ করে বিজিবি টহল দল।তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন জানান, বিজিবি বাদী হয়ে জামালের বিরুদ্ধে সোমবার থানায় মামলা দায়ের করেছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন