জগন্নাথপুরে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০৫:২৫:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ফসলের মাঠজুড়ে এখন দুলছে শুধু ধান আর ধান। ইতিমধ্যে শুরু হয়েছে ধান কাটা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় এবার ৯ হাজার ৬০৬ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৯ হাজার ৬০২ হেক্টর জমিতে। শুরুর দিকে হাওরে পানি থাকায় এবার বেশি আবাদ করা সম্ভব না হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বিভিন্ন জাতের আমনের মধ্যে উফশি ৮ হাজার ৯০১ হেক্টর, স্থানীয় জাত ৬৬৫ হেক্টর এবং হাইব্রিড ৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে। ইতিমধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে। আগামী ২০-২৫ দিনের মধ্যে মাঠের ধান কাটা শেষ হবে। পুরো ফসল কাটা হলে, ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৩৫২ দশমিক ৮ মেট্রিকটন।

উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের কৃষক বেলাল আহমদ বলেন, মৌসুমের শুরু দিকে হাওরে পানি থাকায় রোপণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে পরবর্তীতে আবহাওয়া ভালো থাকায় ফলনও বেশ ভালোই হয়েছে। শুনেছি, বাজারে নাকি দামও ভালো। এবার খরচ বাদে লাভও হবে।

একই গ্রামের আরেক কৃষক সাহাব উদ্দিন বলেন, রোপণের পর বৃষ্টি হওয়াতে শ্যালো মেশিন দিয়ে পানি দিতে হয়নি। ফলে এবার খরচ কমই হয়েছে। ব্যাপক বৃষ্টি হয়েছিল। ধান আবাদে তেমন কোনো সমস্যা হয়নি। তাই ধানের ফলনও বাম্পার হয়েছে। কয়েক দিনের মধ্যে সব ধান কাটা ও মাড়াই শেষে ঘরে তুলতে পারব।

উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়েও দুই হেক্টর বেশি জমিতে আমন চাষ করা হয়েছে। তবে আরও অধিক চাষ করা যেত, কিন্তু মৌসুমের শুরুতে দুই দফা অকাল বন্যার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন