গোয়াইনঘাটে মসজিদের পুকুর থেকে ইমামের মরদেহ উদ্ধার
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০১ PM

গোয়াইনঘাটে মসজিদের পুকুর থেকে ইমামের মরদেহ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ০২:৪৫:৩২ AM

গোয়াইনঘাটে মসজিদের পুকুর থেকে ইমামের মরদেহ উদ্ধার

মাওলানা মো. আলাউদ্দিন


সিলেটের গোয়াইনঘাটে মসজিদের পুকুর থেকে ইমামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পুকাশ গ্রামের পুকাশ কেন্দ্রীয় মসজিদের পুকুর থেকে মাওলানা মো. আলাউদ্দিন (৪০) এর মরদেহ উদ্ধার করা হয়। তিনি এই মসজিদের  পেশ ঈমামের দায়িত্বে ছিলেন

মো. আলাউদ্দিন উপজেলার রুস্তমপুর উনিয়নের কুনকিরি গ্রামের মো. কালা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টার দিকে মাওলানা আলাউদ্দিন পুকাশ কেন্দ্রীয় মসজিদের পুকুর ঘাটে গোসল করতে ও কাপর ধুতে যান। কিছুক্ষণ পরে স্থানীয় লোকজন দেখতে পান ঘাটে কাপড় পড়ে আছে কিন্তু ইমাম নেই। সাথে সাথে মসজিদে ও আশপাশে খুঁজেও তাকে পাওয়া যায়নি।  পরে উপস্থিত লোকজন পুকুরে নেমে ইমাম মো. আলাউদ্দিনকে উদ্ধার করেন। সাথে সাথে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব‍্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশের প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত‍্যুর মূল রহস‍্য উদঘাটনে পুলিশ কাজ করছে ও পরবর্তী আইনগত ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?