যুক্তরাজ্যে এমবিসিএইচবি ডিগ্রি অর্জন করলেন ছাতকের জাকারিয়া
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:২০ PM

যুক্তরাজ্যে এমবিসিএইচবি ডিগ্রি অর্জন করলেন ছাতকের জাকারিয়া

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৭/২০২৬ ০৯:৪৯:১৯ PM

যুক্তরাজ্যে এমবিসিএইচবি ডিগ্রি অর্জন করলেন ছাতকের  জাকারিয়া

ছবি:সংগৃহীত


যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাবিদ্যায় এমবিসিএইচবি (MBChB) ডিগ্রি অর্জন করে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন জাকারিয়া ইসলাম।

জাকারিয়ার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামে। তিনি যুক্তরাজ্যপ্রবাসী বিএনপি নেতা শামছুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে জাকারিয়া ইসলাম চিকিৎসাবিদ্যায় এই গুরুত্বপূর্ণ ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এ সাফল্যে পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

পরিবারের পক্ষ থেকে জাকারিয়া ইসলামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ