গরমে টেকা দায়
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০১ PM

সিলেটে গরম থাকবে আরো কয়েকদিন

গরমে টেকা দায়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ০৪:৩২:৪৫ AM

গরমে টেকা দায়

গরমে পানি পান করছেন এক শ্রমিক। ফাইল ছবি


কদিন ধরেই সিলেটে তীব্র গরম। রোদের তেজ যেনো দিনদিন বেড়েই চলছে। রোদ আর গরমে অতীষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বিশেষত নিন্ম আয়ের মানুষেরা পড়েছেন দুর্ভোগে। তীব্র গরমের মধ্যেও কাজ করতে হচ্ছে তাদের।

এরমধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেটে শীঘ্রই গরম কমছে না। অন্তত এই সপ্তাহ থাকবে দাবদাহ। তবে এই সময়ে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার  দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সিলেটে। মঙ্গলবারও একই অবস্থা। এদিন দুপুরে সিলেটে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের সিলেট অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্‌ মোহাম্মদ সজীব হোসেন জানান, গরম ও বৃষ্টির এ পরিস্থিতি থাকবে সপ্তাহজুড়েই। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বলে তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হচ্ছে।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃষ্টি কমে যাওয়ায় সিলেটসহ সারাদেশেই অস্বস্তিকর গরম বাড়ছে। একইসাথে সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলেও জানা গেছে। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া নিয়ে সিলেট অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্‌ মোহাম্মদ সজীব হোসেন জানান, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সেটি স্বাভাবিক পরিমাণে হবে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি বলেন, ‘চলতি মাসে এমনই গরম থাকবে। আবার মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিও হবে। আগামী ৬ সেপ্টেম্বর সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে তাপপ্রবাহ আগামী কয়েকদিন একই রকম থাকতে পারে।’

ডি ডি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?