মুহিবুর রহমানকে ‘গালিগালাজ’: নুনু মিয়ার বিরুদ্ধে মামলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০২ PM

মুহিবুর রহমানকে ‘গালিগালাজ’: নুনু মিয়ার বিরুদ্ধে মামলা

কামাল আহমদ মুন্না, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ০৪:৫৬:৩১ AM

মুহিবুর রহমানকে ‘গালিগালাজ’:  নুনু মিয়ার বিরুদ্ধে মামলা

এসএম নুনু মিয়া


সিলেটের বিশ্বনাথে পৌরসভার মেয়র মুহিবুর রহমান ও উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়ার দ্বন্দ্ব কিছুতেই থামছে না। এবার মেয়র মুহিবুর রহমানকে ফেসবুকে গালিগালাজ করার অভিযোগে এসএম নুনু মিয়ার বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এই মামলাটি দায়ের করেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. ময়না মিয়া। তিনি পৌরসভার দক্ষিণ মশুলা গ্রামের মৃত সমছু মিয়ার ছেলে। মামলায় উপজেলা চেয়ারম্যান নুনু মিয়াকে একমাত্র আসামি করা হয়েছে উক্ত মামলায়।  

এজাহারে ময়না মিয়া উল্লেখ করেন, উপজেলা চেয়ারম্যান একজন অসৎ, জনগণের অর্থ আত্মসাতকারী দুর্বৃত্ত প্রকৃতির লোক। বিশ্বনাথ পৌরসভার নির্বাচিত মেয়র মুহিবুর রহমান বিশ্বনাথ তথা সিলেটের রাজনীতিতে অত্যন্ত সুপরিচিত ও সুনামের অধিকারী। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ সৈনিক হিসেবে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগকে সংগঠিত করতে অক্লান্ত পরিশ্রম করছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ২৩ আগস্ট  নুনু মিয়া ননিজের ফেসবুক আইডি  SM Nunu Miah ( https://www. facebook.com/simnunumiah)-  থেকে মুহিবুর রহমানকে অপমান অপদস্থ করার জন্য গালিগালাজ করেন।

এজাহারে আরো উল্লেখ করা হয়, মুহিবুর রহমান সম্পর্কে মিথ্যা, কুরুচীপূর্ণ, আক্রমনাত্মক  বক্তব্য প্রদানের মাধ্যমে তার মানহানি করা হয়েছে।  এইরূপ বক্তব্য ফেসবুকের পাশাপাশি বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রদর্শিত হয়েছে। 

মেয়র মুহিবুর বহমান সম্পর্কে নুনু মিয়ার এইরূপ বক্তব্য প্রদান করায় পৌর এলাকার সাধারণ মানুষ ও তাহার সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একারণে আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। 

মামলার বাদী পক্ষের আইনজীবী  এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে  পিবিআইকে তদন্তের দায়িত্ব দিয়েছেন ।

এরআগে গত ৩০ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে লাইভে এসে  এস এম নুনু মিয়ার বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদানের অভিযোগে পৌর মেয়র মুহিবুর রহমানের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়।  নুনু মিয়ার অনুসারী উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. নুরুল হক বাদী হয়ে এ মামলা করেন।

 মামলায় বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমানকে প্রধান অভিযুক্ত করা হয়। এছাড়া মামলায় আরও দুই/তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?