দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকা ফিরছেন বেবী নাজনীন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫১ PM

দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকা ফিরছেন বেবী নাজনীন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ১১:৫৩:৫০ AM

দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকা ফিরছেন বেবী নাজনীন

ছবি : সংগৃহীত


ব্লাক ডায়মন্ডখ্যাত সংগীতশিল্পী বেবী নাজনীন। দীর্ঘ বছর আমেরিকার নিউ ইয়র্কে ছিলেন। এবার এই দীর্ঘ প্রবাস জীবনের সমাপ্তি ঘটিয়ে বাংলাদেশে আসছেন তিনি।

জানা গেছে, আগামী ১০ নভেম্বর রবিববার সকাল ১০টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি।

প্রসঙ্গত, বিগত ১৬ বছরের আওয়ামী লীগ শাসনামলে বেবী নাজনীন বাংলাদেশ বেতার, টিভি ও মঞ্চে স্বাচ্ছন্দে কাজ করতে পারেননি। এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি।

দীর্ঘ সাড়ে চার দশকের ক্যারিয়ারে আধুনিক সংগীতের অর্ধশতাধিক একক অডিও অ্যালবামসহ অসংখ্য দ্বৈত অডিও অ্যালবামে গান গেয়েছেন তিনি।

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী আশা ভোঁশলে থেকে শুরু করে বাপ্পি লাহিরী, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও একাধিক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে তার।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভূক্ত শিল্পী বেবী নাজনীন চলচ্চিত্র, অডিও মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

বেবী নাজনীনের উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে ‘এলোমলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল’, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’, ‘দুচোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে’, ‘আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই’ ইত্যাদি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

গেজেট প্রকাশ: জৈন্তাপুরে পৌরসভা গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা