সুনামগঞ্জে জাহাঙ্গীর গ্রে ফ তা র, ফাঁ সির দাবিতে থানা ঘেরাও
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে জাহাঙ্গীর গ্রে ফ তা র, ফাঁ সির দাবিতে থানা ঘেরাও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ১০:৪১:৫০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে জাহাঙ্গীর গ্রে ফ তা র, ফাঁ সির দাবিতে থানা ঘেরাও

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় আলোচিত দিলোয়ার হোসেন হত্যা মামলার প্রধান আসামী জাহাঙ্গীর মিয়াকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

শুক্রবার রাতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সুনামগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দিলোয়ার হত্যা মামলার আসামী গ্রেফতারের খবরে শান্তিগঞ্জ থানায় ছুটে আসেন এলাকাবাসী। তারা থানা ঘেরাও করে আসামী জাহাঙ্গীরের ফাঁসির দাবি জানান। পরে শান্তিগঞ্জ থানার ওসি আকরাম হোসেন এলাকাবাসীকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর মিয়া শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাহতাব আলী ছেলে।

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর মধ্যরাতে সদরপুর নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হন তিন সন্তানের জনক দিলোয়ার হোসেন। এঘটনায় জাহাঙ্গীর মিয়াকে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন দিলোয়ারের বড় ভাই আলী হোসেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন