ছবি: সংগৃহীত
সিলেট নগরীর লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার (৫সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে নগরীর বন্দরবাজারের লালবাজারে অবস্থিত আজাদ বোডিং থেকে এই লাশ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া নিহত ব্যক্তির নাম আব্দুর রউফ (৭০) তিনি সিলেটের ওসমানীনগরের কুরুয়া বাজার এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত আব্দুর রউফ সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসে আজাদ বোডিংয়ে উঠেন।মঙ্গলবার বিকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।প্রাথমিক সুরাতল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং উলঙ্গ অবস্থায় মরদেহ পাওয়া যায়। মরদেহের পাশে অনেকগুলো তাবিজ ও ওষুধ পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।
এম সি




