দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ তিনজন আটক
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৫ PM

দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ তিনজন আটক

মামুন মুন্সি, দোয়ারাবাজার

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ০৭:৩১:২৫ AM

দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ তিনজন আটক

ফাইল


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় তৈরী ৩০বোতল মদসহ তিনজনকে আটক করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।

সোমবার দিবাগত রাতে দোয়ারাবাজারের দোহালিয়া  ইউনিয়নের কাঞ্চনপুর সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন উপজেলার পান্ডারগাও ইউনিয়নের পলিরচর গ্রামের মোঃ নুরুল ইসলামের পুত্র মোঃ ফয়জুল ইসলাম (৩০), আব্দুল হকের পুত্র মোঃ আবুল কালাম (৩৪) ও আফছরনগর (শ্রীপুর)গ্রামের মোঃ খলিলুর রহমানের পুত্র সিএনজি ড্রাইভার মোঃ ইমরান আহমদ (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে  ১০টার দিকে দোহালিয়া  ইউনিয়নের কাঞ্চনপুর সিএনজি স্ট্যান্ডের সামনে সুনামগঞ্জ টু ছাতক গামী পাঁকা রাস্তার উপর  সিএনজি তল্লাশি করে মোঃ ফয়জুল ইসলাম, মোঃ আবুল কালাম ও সিএনজি ড্রাইভার মোঃ ইমরান আহমদের হেফাজতে থাকা সিএনজি গাড়ীর পিছনের সীটে একটি পাটের বস্তার ভিতরে থাকা ভারতীয় তৈরী ১৯ বোতল  ম্যাগ ডুয়েল ও অপর পাটের বস্তার ভিতরে ১১বোতল অফিসার চয়েজ মোট ৩০ বোতল মদ ও সিএনজি জব্ধ করত:তাদের আটক করে মামলা দায়ের  করা হয়েছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বদরুল হাসান  সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদেরকে সুনামগঞ্জ আদালত প্রেরণ করা হয়েছে।।মাদকের বিরোদ্ধে আমাদের অভিযান অব্যাহত  থাকবে।

এম সি