জামালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:৩৪ PM

জামালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ০৭:৪৮:১১ AM

জামালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জামালগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ৪টায় জামালগঞ্জ শেখ রাসেল মিনি ষ্টিডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পৃথক পৃথক ম্যাচ অনুষ্ঠিত হয়। 

ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বী জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফারজাল হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহা, জামালগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: ওয়ালী উল্লাহ সরকার। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি অতুল কুমার তাং, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

খেলা পরিচালনা করেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ হিল্লোল। সহযোগীতায় ছিলেন হাসিবুর রহমান বাতেন।

ফুটবল টুর্নামেন্ট শেষে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে (বালক দল) আব্দুল ওয়াহিদ সরকারী প্রাথমিক বিদ্যালয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। অপর দিকে একই মাঠে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালিকা দল) রোপাবালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পূর্ব লম্বাবাক প্রাথমিক বিদ্যালয়কে ৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়। পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরন করা হয়

এম সি