ছবি: নিজস্ব
সিলেট নগরীর মিরাবাজার দাদাপীর মাজার সংলগ্ন একটি সিএনজি ফিলিংস্টেশনে বিস্ফোরণে অগ্নিকাণ্ড হয়েছে। এতে অন্তত ৯ জন দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ।
আহতদের মধ্যে ৫জন বিরতি সিএনজি স্টেশনের কর্মচারি ৪ জন পথচারী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৭টার দিকে বিরতি ফিলিং স্টেশনের জেনারেটর হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়ে পড়ে। এসব জেনারেটরটিতে আগুন ধরে যায়। এবং আশপাশে আগুন ছিটকে পড়ে। এতে ৯ জন আহত হন।
জানা যায়, মিরাবাজারের বিরতি ফিলিং স্টেশনে হঠাৎ করে বিকট শব্দে একটি বিস্ফোরণ হয়। এর পরই আগুন লেগে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর কাজে নেমে পড়েন ও ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ ঘটনায় অগ্নিদগ্ধ অন্তত ৯ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন এখন নিয়ন্ত্রনে এসেছে বলে তিনি জানান।
এম সি




