সুনামগঞ্জে ছেলেকে বাঁ চা তে গিয়ে বাবার মৃ ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ছেলেকে বাঁ চা তে গিয়ে বাবার মৃ ত্যু

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৪ ১০:২৫:১০ পূর্বাহ্ন

সুনামগঞ্জে ছেলেকে বাঁ চা তে গিয়ে বাবার মৃ ত্যু

ফাইল ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আল আমিন (২৮) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।

রোববার( ১০ নভেম্বর) সকাল ৭টার দিকে রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। আলি আমিন ওই গ্রামের আওয়াল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে জানান, প্রতিদিনের মতো বাড়ির উঠানে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জে লাগানো ছিল। সকালে অসাবধানতাবশত ওই চালকের শিশু সন্তান ইয়াসিন মিয়া (৫) বিদ্যুতায়িত হয়। এ সময় আল আমিন ছুটে এসে ছেলে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেও নিজেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইজিবাইক চালক আল আমিনের বাবা আওয়াল মিয়া বলেন, ছেলেকে বিদ্যুতায়িত হতে দেখে আল আমিন তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। এ সময় তাঁর ছেলের চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে আল আমিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আখন্দ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন