শাবির শাহপরাণ হলে স্পোর্টস কর্ণার উদ্বোধন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:০০ PM

শাবির শাহপরাণ হলে স্পোর্টস কর্ণার উদ্বোধন

আব্দুর রহিম কবির, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ১০:৩২:০৬ AM

শাবির শাহপরাণ হলে স্পোর্টস কর্ণার উদ্বোধন

ছবি : নিজস্ব


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাহপরাণ হলে স্পোর্টস কর্ণার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত ৮ টায় শাহপরাণ হলের ক্যান্টিন সংলগ্ন স্থানে এই স্পোর্টস কর্ণার উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন।

এসময় অনলাইনে সংযুক্ত হন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন,প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান সোহাগ, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবু সাঈদ আরেফিন খান, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক জোবাইদা কনক খান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম প্রমুখ।

এসময় উপ-উপাচার্য বলেন, শিক্ষার্থীদের যাবতীয় সুযোগ-সুবিধা নিশ্চিত ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি। এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে মাদকমুক্ত ক্যাম্পাস।এখানকার শিক্ষার্থীরা হবে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রতি আগ্রহী।

উল্লেখ্য, স্পোর্টস কর্ণারে শিক্ষার্থীদের জন্য একটি টেবিল টেনিস, দুটি দাবার বোর্ড, তিনটি ক্যারাম বোর্ড, দুটি ডার্ট বোর্ড ও সংশ্লিষ্ট সরঞ্জামাদির ব্যাবস্থা করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?