ভুল করলে ধরিয়ে দেওয়ার আহ্বান উপদেষ্টা ফারুকীর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫১ PM

ভুল করলে ধরিয়ে দেওয়ার আহ্বান উপদেষ্টা ফারুকীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৪ ১১:৫৯:১৯ AM

ভুল করলে ধরিয়ে দেওয়ার আহ্বান উপদেষ্টা ফারুকীর

ছবি : সংগৃহীত


অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আজ রবিবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

শপথ নেওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় ফারুকী বলেন, ‘এটা তো আমার জন্য এক ধরণের অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসবো ভাবিনি। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়, যেখানে না বলাটা মুশকিল।’

তিনি আরও বলেন,‘আমি আশা করি, যে কয়দিন কাজ করব কিছু পরিবর্তন হয়তো ঘটাতে পারব। সেটা যদি করতে পারি, তাহলে বুঝব- যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা সফল হয়েছে।’সবশেষ ভক্ত ও সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়ে এই নির্মাতা বলেন, ‘আমি যদি কোথাও কোনো ভুল করি, আশা করি আপনারা সেটা ধরিয়ে দেবেন। আমি সেটা খুশি মনেই গ্রহণ করব।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

গেজেট প্রকাশ: জৈন্তাপুরে পৌরসভা গঠনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃ'ত্যু
বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা