সিলেটে ৮ জুয়াড়ি পুলিশের জালে
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৫৯ AM

সিলেটে ৮ জুয়াড়ি পুলিশের জালে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৩ ১১:৩৬:৫৫ AM

সিলেটে ৮ জুয়াড়ি পুলিশের জালে

ছবি: সংগৃহীত


সিলেটের কাজীর বাজার এলাকা থেকে আট জুয়াড়িকে আটক করেছে লামাবাজার ফাঁড়ি পুলিশ।মঙ্গলবার (৫সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন লামাবাজার ফাঁড়ি ইনচার্জ এসআই রাশেদুল ফজল।

আটককৃতরা হলো : কাজিরবাজার এলাকার লালজি গৌর এর ছেলে অর্ণব গৌর (৩৪), মৃত সুনিল বিশ্বাস এর ছেলে জীবন বিশ্বাস (৫০), মৃত বাচ্চু মিয়ার ছেলে বুলন মিয়া (৩৪), মৃত আব্দুল গফুরের ছেলে শহিদুল (৪২), শেখঘাট এলাকার জিকরুল এর ছেলে আলমগীর (৩৫), দরগা গেইট এলাকার কলিম উদ্দিনের সোহেল (২৫), উপশহর এলাকার আনু মিয়ার ছেলে উজ্জ্বল (৩০), মুন্সি পাড়া এলাকার আবদুল হামিদের ছেলে সাহাদাত (১৯)।

জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদের দিক-নির্দেশনা অভিযান চালিয়ে আট জুয়াড়িকে আটক করা হয়।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পতিত জমিতে বস্তায় আদা চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন ইউসুফ
স্বপ্নপূরণের পথে এগিয়ে যাচ্ছেন দৃষ্টিপ্রতিবন্ধী চয়ন
জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা পেলেন এটিএম তুরাবসহ ৫ সাংবাদিকের পরিবার
সিলেটে ছাত্রলীগের ঝ*টিকা মি*ছিল, গ্রে*প্তার সাত
শিক্ষার মানোন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে’ : এমপি শওকতুল ইসলাম
জুলাই গণহ*ত্যার বি*চার নিশ্চিত করবে সরকার : এমপি এমরান চৌধুরী
জৈন্তাপুর কানাইঘাটে ৫৪ লাখ টাকার বেশি ভা র তী য় চোরাচালানী মালামাল জ*ব্দ
সিলেটে পুলিশের বিশেষ অ'ভিযানে গ্রে'প্তার ৫৮
সিলেটে আগামী ৪ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা
পরিসংখ্যানে স্পেন, মেসির জাদুতে আর্জেন্টিনা-কার হাতে উঠবে বিশ্বকাপ?