শান্তিগঞ্জে বৃক্ষরোপণ অভিযানের উ দ্বো ধ ন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বৃক্ষরোপণ অভিযানের উ দ্বো ধ ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০৯:২৭:৫৫ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে বৃক্ষরোপণ অভিযানের উ দ্বো ধ ন

ছবি: সংগৃহীত


‘আগামী প্রজন্মের জন্য গাছ লাগাই, সবুজ সৌন্দর্যে দেশটা সাজাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার(১১ নভেম্বর) দুপুরে উপজেলার এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠিত এই বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফয়ছল আহমদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিঞা, মুক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালেহ আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক,  সহকারী শিক্ষক রানা আচার্য্য, শামীম আহমেদ ও আবু তাহের সনি প্রমুখ।

এসময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।  আলোচনা সভায় ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ে আম্রপালি গাছের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন