জগন্নাথপুরে মসজিদ নির্মাণ বি রো ধে র জেরে সং র্ঘ ষে বৃদ্ধ নি হ ত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মসজিদ নির্মাণ বি রো ধে র জেরে সং র্ঘ ষে বৃদ্ধ নি হ ত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৪ ১১:০৬:৫৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মসজিদ নির্মাণ বি রো ধে র জেরে সং র্ঘ ষে বৃদ্ধ নি হ ত

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নির্মাণে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুজাত মিয়া (৭০) নামের এক বৃদ্ধ মারা গেছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয়তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছেরের বিরোধ চলছিল।


 

এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং এতে উভয় পক্ষের ৪০ জন আহত হন।

সংঘর্ষে আহতদের মধ্যে সুজাত মিয়ার পক্ষের লোকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। অন্যদিকে আব্দুল কাছেরের লোকজনকে সিলেটে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সৃজনা সরকার তমা  বলেন, ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান। ২০ জন আহতদের মধ্যে ১৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ময়নাতদন্তের জন্য বুধবার সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে লাশ পাঠানো হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন