আমি নাকি ছেলেদের মতো হাঁটি, মিমির পুরোনো ভিডিও ভা ই রা ল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

আমি নাকি ছেলেদের মতো হাঁটি, মিমির পুরোনো ভিডিও ভা ই রা ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ০৯:৩৫:০০ পূর্বাহ্ন

আমি নাকি ছেলেদের মতো হাঁটি, মিমির পুরোনো ভিডিও ভা ই রা ল

ছবি: সংগৃহীত


তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের বরাবরই কৌতূহল অনেক বেশি। তাদের পছন্দ-অপছন্দ নিয়েও ভক্তদের মাঝে চর্চাও কম হয় না। তারকাদের ডেটিং, সম্পর্ক বা বিয়ে, কে-কোথায়-কখন কার সঙ্গে যাচ্ছেন....সবচেয়ে বেশি চর্চায় থাকে।

এমনকী তারকা হওয়ার আগে তাদের জীবন কেমন ছিল, নো- মেকআপ লুক, সবটা নিয়েই আগ্রহ থাকে তুঙ্গে। যে কারণে ভক্তদের আগ্রহ পূরণে তারকারাও নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবি-ভিডিও প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। 

ওপার বাংলার সাংসদ ও নায়িকা মিমি চক্রবর্তী অনুরাগীদের জন্য প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ছবি, ভিডিও, নানা মুহূর্ত, সিক্রেটস। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মিমির পুরোনো একটি ভিডিও। 

তখনও মিমি চক্রবর্তীকে কেউ চেনেন না। বিনোদন জগতে ক্যারিয়ার শুরু হয়নি। তবে টিনসেল টাউনে ঢোকার জন্য প্রস্তুতি শুরু হয়েছে, চেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন জোর কদমে। 

ঠিক সেই সময়ের একটি ভিডিও হঠাৎই সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, একটি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ সম্পর্কে নিজের ফিডব্যাক জানাচ্ছেন তিনি। 

অভিনয় জগতে প্রবেশের আগে গ্রুমিং থেকে নানা শিক্ষা সেখান থেকেই নিয়েছিলেন এই অভিনেত্রী। কেমন ছিল সেখানে তার অভিজ্ঞতা, সেটাই তুলে ধরেন মিমি। যেই ভিডিও বহু বছর পর ইন্টারনেট দুনিয়ায় নতুন করে ভাইরাল হয়েছে। 

ভাইরাল ভিডিওতে মিমিকে বলতে শোনা যায়, তিনি ক্যাটওয়াক কী সেটাই জানতেন না। সম্রাট স্যার তাকে অনেক সাহায্য করেছেন সবকিছুতে। এই ইনস্টিটিউট থেকেই ক্যাটওয়াক, মডেলিংয়ের অ আ ক খ শিখেছেন নায়িকা।

মিমি বলেন, ‘সবাই বলত, আমি ছেলেদের মতো হাঁটি। স্যারের জন্যই আমি র‍্যাম্পে হাঁটতে পেরেছি।’ 

মিমির ভিডিও সামনে আসতেই ট্রলে মেতেছেন নেটিজেনরা। অনেকে অভিনেত্রীর আগের লুকের সঙ্গে বর্তমান লুকের পার্থক্য টেনে এনে বিভিন্ন মন্তব্য করছেন। কেউ বলেছেন, টাকা পয়সা থাকলে একজন মানুষের রূপ কতটা বদলে যায়...।

প্রসঙ্গত, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও মূলত ছোট পর্দার মাধ্যমেই পরিচিতি পেয়েছিলেন মিমি চক্রবর্তী। 'গানের ওপারে'-ধারাবাহিকের পুপে চরিত্রে সকলের মন জয় করেন তিনি। 

এরপর ২০১২ সালে পরপর দুটি হিট- 'বাপি বাড়ি যা এবং 'বোঝে না সে বোঝে না'। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। তার সবশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'তুফান'। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধেন নায়িকা।     

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিমানবন্দরে গ্রে/প্তার সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি
কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি