জগন্নাথপুরে সং ঘ র্ষে নি*হতের ঘটনায় গ্রে প্তা র ৪
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সং ঘ র্ষে নি*হতের ঘটনায় গ্রে প্তা র ৪

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ১১:০১:৪৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সং ঘ র্ষে নি*হতের ঘটনায় গ্রে প্তা র ৪

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে মসজিদ নিয়ে বিরোধ কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংর্ঘষের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মৃত আব্দুল বশরের ছেলে জামিল মিয়া (২২), একই গ্রামের আবুল হোসেনের ছেলে রিপন মিয়া (৪০), মৃত আব্দুল মনাফের ছেলে আনসার মিয়া (৭০) ও আব্দুল আহাদের ছেলে শাহ আলম (১৯)।

বুধবার (১৩ নভেম্বর) তাদেরকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত সুজাত মিয়ার (৭০) মরদেহ ময়নাতদন্তের জন্য আজ সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রামের মসজিদ নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জেরে সসজিদের কমিটি গঠন নিয়ে ফেসবুকে একটি পোষ্ট কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, মারামারির ঘটনায় ৫৪ ধারায় চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, জগন্নাথপুরের পাইলগাঁও ইউনিয়নের বাগময়না তাজপুর গ্রামের মসজিদের দ্বিতীয় তলা নির্মাণ নিয়ে ওই গ্রামের সুজাত মিয়া ও আব্দুল কাছের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশিয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপি সংর্ঘষ চলাকালে ঘটনাস্থলে সুজাত মিয়া নিহত হন। আহত হয়েছেন উভয় পক্ষের ৪০ জন।আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।এদিকে সংঘর্ষে জড়িত থাকার সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন