রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না : প্রিয়াঙ্কা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না : প্রিয়াঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ০৪:১৫:৫৮ পূর্বাহ্ন

রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না : প্রিয়াঙ্কা

ছবি: নিজস্ব


অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বয়সে ১০ বছরের ছোট পপ তারকা নিক জোনাসকে বিয়ে করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার হয়েছিলেন। তবে কটাক্ষকে কোনোদিনই নিজের জীবনে প্রভাব ফেলতে দেননি। এখন মেয়ে মালতীকে নিয়ে দারুণ সময় কাটছে এ তারকা দম্পতির।

তবে প্রিয়াঙ্কার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে নিকের ছিল একাধিক সম্পর্ক। যে সম্পর্কগুলো নিয়ে চর্চা সব থেকে বেশি তা হচ্ছে- মিলি সাইরাস, সেলেনা গোমেজ ও অলিভিয়া কুলপোর সঙ্গে।

যদিও একটি সম্পর্কও টেকেনি নিকের। শেষ পর্যন্ত প্রিয়াঙ্কাকে মন দিয়ে তার সঙ্গেই ঘর বাঁধেন পপ তারকা। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, তার বিন্দুমাত্র কোনও প্রভাব পড়েনি। অভিনেত্রীর কথায়, ‘এইসব বিষয়ে মাথা ঘামাই না, পাত্তাও দিই না।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারের পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অভিনেত্রী জানান, কখনও যদি তার স্বামী বিশ্বাসঘাতকতা করেন, তখন কী করবেন তিনি।

অভিনেত্রীর কথায়, ‘আমি রেগে গেলে খুব চিৎকার করে কথা বলি। যদি জানতে পারি আমার স্বামী সত্যিই বিশ্বাসঘাতকতা করেছে তাহলে প্রথমেই হয়ত তার উপর খুব চিৎকার করব। তারপর ঠিক কী করব জানি না। রেগে গেলে মাথা ঠিক থাকে না আমার।’

শেষে প্রিয়াঙ্কা বলেন, ‘যদি তাকে খুব ভালোবাসি তবে, আরও একবার সুযোগ দেব। কারণ, আমি মনে করি, প্রতিটি মানুষের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত।’

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেট বিমানবন্দরে গ্রে/প্তার সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি
কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি