জীবনে প্রথম এমনটা হলো : মিমি
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

জীবনে প্রথম এমনটা হলো : মিমি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ১০:০৬:১০ পূর্বাহ্ন

জীবনে প্রথম এমনটা হলো : মিমি

ছবি: সংগৃহীত


ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি শুধু অভিনয়েই দর্শকের নজর কাড়েননি, তার কণ্ঠে গানও ভীষণ জনপ্রিয়। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে ভক্তদের কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। 

তাই ভক্তদের পাশাপাশি অভিনেত্রী নিজেও ভীষণ ভাবে মুখিয়ে থাকেন এই অনুষ্ঠানগুলোর জন্য। শহর থেকে প্রত্যন্ত গ্রাম সব জায়গায় এই মরশুমে যেতে দেখা যায় অভিনেত্রীকে।

তবে এবারের অনুষ্ঠানে তার সঙ্গে ঘটেছে এক অবাক কাণ্ড। সম্প্রতি একটি অনুষ্ঠান করতে গিয়েছেন তিনি। এ অনুষ্ঠানের যাবতীয় মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। এমনকি পারফর্ম্যান্সের আগে মিষ্টি মুখও করে নিতে দেখা যায় তাকে।

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, কিছুক্ষণ হিন্দিতে কথা বলেই থমকে গেলেন তিনি। বললেন, ‘এবার তো সবাই বলবে আপনি বাঙালি হয়ে হিন্দিতে কথা বলছেন কেন?’ 

এরপর মঞ্চ কাঁপিয়ে অনুষ্ঠান করতে দেখা গেল মিমিকে। অনুষ্ঠান শেষে হোটেলে ফেরার সময় তাকে বলতে শোনা গেল, ‘জীবনে প্রথমবার আমার মঞ্চে জুতো ছিঁড়ে গেছে।’  এ কথা বলে নিজেই হেসে গড়িয়ে পড়েন। যদিও তাতে থেমে যাননি অভিনেত্রী। দুর্ধর্ষ পারফর্ম করে তবেই ছেড়েছেন মঞ্চ।

মঞ্চে ওঠার আগে থেকেই বিশেষ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে রেখেছিলেন অভিনেত্রী। গাড়িতে অনুষ্ঠান স্থলে যাওয়া থেকে শুরু করে মেকআপ করে তৈরি হয়ে নেওয়া। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেট বিমানবন্দরে গ্রে/প্তার সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি
কানাইঘাটে অটোরিকশাচালক হ/ত্যা: বাবা ও চার ছেলেসহ ৫ আসামি আট/ক
প্রতিমা বিসর্জনে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালানি মালামাল আ ট ক করল ৪৮ বি জি বি
সিলেটে ২২ লক্ষ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুর পৌরসভা গঠনের চূড়ান্ত প্রজ্ঞাপন জারি
সাড়ে ৬ বছরে সড়কে প্রা/ণ গেছে ৭ হাজার ৯৬৩ শিশুর
ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান সিসিক প্রশাসকের
জগন্নাথপুরে ইঁ দু র মারার বি*ষ খেয়ে মানসিক ভারসাম্যহীন নারীর মৃ*ত্যু
আজমিরীগঞ্জে কালনী নদীতে গোসলে নেমে গৃহবধূ নি*খোঁজ সাড়ে চার ঘন্টায় ও উদ্ধার হয়নি