বিয়ে করলেন কণ্ঠশিল্পী নির্ঝর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:৩৯ PM

বিয়ে করলেন কণ্ঠশিল্পী নির্ঝর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১১/২০২৪ ১১:৩৭:২৮ AM

বিয়ে করলেন কণ্ঠশিল্পী নির্ঝর

ছবি : সংগৃহীত


জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের সংগীতে ‘একটা দেশলাই কাঠি’ গানের কণ্ঠ দিয়ে শ্রোতা মনে জায়গা করে নেন কণ্ঠশিল্পী আজমেরী নির্ঝর। তার কণ্ঠে হৃদয় খানের ‘জানি একদিন আমি চলে যাব’ গানটিও তুমুল জনপ্রিয়তা পায়। পড়াশোনার কারণে দীর্ঘদিন ধরেই গান থেকে দূরে আছেন এই কণ্ঠশিল্পী। পাড়ি জমিয়েছেন ফ্রান্সে।

দীর্ঘদিন পর নতুন খবর নিয়ে প্রকাশ্যে এলেন এই কণ্ঠশিল্পী। জানালেন, বিয়ের খবর। গতকাল শুক্রবার বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। প্যারিসেই হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। গায়িকার বরের নাম জাহেদ আহমেদ মামুন। পেশায় ব্যবসায়ী ও সমাজসেবক। যুক্তরাজ্যে পড়াশোনা শেষ করে বর্তমানে ফ্রান্সে স্থায়ীভাবে বসবাস করছেন মামুন।

নির্ঝর বলেন, ‘সবার কাছে দোয়া চাই আমাদের নতুন জীবনের জন্য। দ্রুতই আমরা দেশে যাওয়ার পরিকল্পনা করছি। তখন বড় করে আনুষ্ঠানিকতার ইচ্ছে আছে।’বলা দরকার, গেল কয়েক বছর ধরে উচ্চশিক্ষার জন্য আজমেরী নির্ঝর ছুটেছেন যুক্তরাজ্য, সুইডেন ও ফ্রান্সে। অবশেষে থিতু হয়েছেন প্যারিসে। বর্তমানে দেশটিতে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। বর্তমানে ফ্রান্সের ইমিগ্রেশন বিভাগে ৪টি ভাষার ট্রান্সলেটর হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য, ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত আছেন নির্ঝর। খুলনা নজরুল একাডেমিতে ১০ বছর নজরুলসংগীতের তালিম নিয়েছেন তিনি। জাতীয় শিক্ষা সপ্তাহ, নতুন কুঁড়ি, জাতীয় শিশু পুরস্কারসহ অনেক পুরস্কারই পেয়েছেন এই কণ্ঠশিল্পী। সংগীত ক্যারিয়ারে এ পর্যন্ত তার তিনটি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। এগুলো হচ্ছে- ‘পোড়ামুখী’ (২০০৩), ‘সূর্যমুখী’ (২০০৫) ও ‘স্বপ্নমুখী’ (২০১২)।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব